ভারত টেন্টব্রিজ টেস্টের শেষ দিনে গতকাল রবিবার চা বিরতির পর সর্বশেষ এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ৩৮০ রান তুললেও খেলাটি ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মাত্র ২০ ওভারের খেলা বাকী ছিল। স্টুয়ার্ট ব্রড এদিন প্রথম সেশনে পর পর দুই ওভারে ভিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের উইকেট দুটি নিলে জমে ওঠে টেস্ট। কিন্তু অভিষেক ম্যাচে খেলতে নামা স্টুয়ার্ট বিন্নি রবীন্দ্র জাদেজার সাথে ৬৫ এবং ভুবনেশ্বর কুমারকে নিয়ে ৯১ রানের জুটি গড়লে খেলার নিয়ন্ত্রণ চলে যায় ভারতের কাছে। প্রথম ইনিংসে মাত্র এক রান করে আউট হওয়া বিন্নি এদিন আটটি চার ও এক ছক্কার মারে ৭৮ রান করে আউট হন। সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস ৪৫৭ ও ২য় ইনিংস ৩৮০/৮
এবং ইংল্যান্ড ১ম ইনিংস ৪৯৬।
