কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা ও পাকুন্দিয়ায় বুধবার বিদ্যুত্স্পৃষ্টে শিশুসহ দুইজন নিহত হয়। ইটনা উপজেলার রায়হাটি গ্রামের কাঠমিস্ত্রী খুর্শিদ মিয়া ঘর মেরামতের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ইটনা হাসপাতালে নেয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুপুরে পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অমি (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়। সে ওই গ্রামের রাকিব মিয়ার মেয়ে এবং মঙ্গলবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হওয়ার পর অমি হেলান দেওয়া একটি বাইসাইকেলে হাত দিলে স্পৃষ্ট হয়ে মারা যায়।
