জার্মান ফুটবল দলের ভক্ত আবদুল কদ্দুছ মাখনের নিজ খরচে তৈরি করা ৫০০ ফুট দৈর্ঘ্য জার্মান পতাকা নিয়ে কয়েকশ’ মানুষ রবিবার উপজেলার ১০টি গ্রাম প্রদক্ষিণ করেছে। সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর, বড়চওনা, জোড়দিঘী, ফুলমালীর চালা, শাপলা পাড়া, শুকনারছিট, টিকুরিয়া পাড়া, শ্রীপুর, আবেদ নগর, হাসেমগঞ্জ গ্রামের বিভিন্ন রাস্তা দিয়ে পায়ে হেঁটে কয়েকশ’ জার্মান সমর্থক পতাকা প্রদর্শন করেন।
পতাকা দেখতে উত্সুক জনতা ভিড় করে। স্থানীয় বিকে কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন- খেলা-পাগল কদ্দুছ মাখন গত ১ মাস ধরে বিভিন্ন এলাকায় ১২টি প্রজেক্টরে জেনারেটরের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন।
আবদুল কদ্দুছ মাখন আগে থেকে জার্মান ফুটবল দলের খেলা পছন্দ করেন। জার্মানের খেলাকে কেন্দ্র করে এ পর্যন্ত কদ্দুছ মাখনের প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে।
