সম্প্রতি খুলনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর চিকিত্সা প্রদানকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী একদল যুবক কর্তৃক গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভাংচুর ও হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক তানভীর আহমেদ বাপ্পাকে অপহরণ করার ঘটনায় চিকিত্সকদের মাঝে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক জরুরি সভা গত শনিবার দুপুরে বিএমএ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমএ সভাপতি ডা. মাহমুদ হাসান ও সভা পরিচালনা করেন বিএমএ মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান। বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ খুলনায় ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা ও চিকিত্সকদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
