জেলায় ছিনতাইকারীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মামুন (৩৮)। তার বাড়ি পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রবিবার দুপুরে শহরের উত্তরা ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উত্তোলন করে পাঁচবিবিতে যাওয়ার সময় জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কাশিয়াবাড়ি নামক স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা দুই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালে উভয়ই আহত হয়। এসময় সন্ত্রাসীরা তাদের কাছে থাকা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। আহত ব্যবসয়ী আব্দুর রহিম জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন- উভয়ই পাঁচবিবিতে কচুর লতি ব্যবসার সাথে জড়িত ছিল। এ ঘটনার প্রতিবাদে পাঁচবিবিতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
