আমেরিকান এলামনাই অ্যাসোসিয়েশনের (এএএ) বার্ষিক ইফতার ও পুনর্মিলনী গত শনিবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে আমেরিকান দূতাবাস, ঢাকার পাবলিক এফেয়ার্স অফিসার ভিরাজ এম লিবেইলী প্রধান অতিথি ছিলেন। এছাড়া এএএ-এর কার্যকরী সদস্যবৃন্দ রিটা লোহানী (কোষাধ্যক্ষ), আয়েশা দস্তগীর (কার্যকরী সদস্য) ও মুবাশ্বের মুনাফ মঈন (কার্যকরী সদস্য) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এএএ-এর প্রেসিডেন্ট তাহসিন আমান এবং সেক্রেটারি আরেফীন সৈয়দসহ গুরুত্বপূর্ণ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব বিশেষ আয়োজনে সম্মাননা স্মারক প্রদান এবং সনদপত্র বিতরণ করা হয়। এতে ভিরাজ এম লিবেইলীকে এএএ-এর কার্যকরী সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারকও উপহার প্রদান করা হয়। এছাড়া এএএ-এর নতুন আজীবন সদস্যদের মাঝে এএএ সদস্যপদ সনদ বিতরণ এবং আগত অতিথিদের মাঝে বুফে ইফতার ও ডিনার পরিবেশন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
