রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২২:৩৪
গাজী আবু দাউদ শিকদার সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা গাজী আবু দাউদ শিকদার (৬৭) ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় গতকাল কুরকী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন। মসলেম উদ্দিন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন (৭০) বার্ধক্যজনিত কারণে গত শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর গতকাল গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। জমরুদ বেগম পিরোজপুরে কাউখালী পার-সাতুরিযা গ্রামের মরহুম শামসুল হক মিঞার স্ত্রী মুক্তিযোদ্ধা জমরুদ বেগম (৭০) গতকাল নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৬ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আহম্মদ আলী বগুড়ার আদমদীঘির ডুমুরী গ্রামের মুক্তিযোদ্ধা আহম্মদ আলী (৬০) গত রবিবার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।