ইমাম হোসেন
বরিশালে বানারীপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ও পৌর আওয়ামী লীগ নেতা ফিরোজ হোসেনের বড় ভাই ব্যবসায়ী ইমাম হোসেন (৫২) লিভার ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় গতকাল পৌর শহরে ৯ নং ওয়ার্ডে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি বাবা-মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল গভীর শোক প্রকাশ করেছেন।
মোজাম্মেল হক
কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া মির্জাপুর গ্রামের অধিবাসী ও মধুপুর রাবার স্টেটের (বিএফআইডিসি) সহকারী ম্যানেজার মোজাম্মেল হক (৫০) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ময়মনসিংহে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। তার প্রথম নামাজে জানাজা কটিয়াদী দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য (কটিয়াদী-পাকুন্দিয়া) অ্যাডভোকেট সোহরাব উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
