কালিয়া (নড়াইল) সংবাদদাতা
কালিয়ায় বুধবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফারিয়া (৩)। সে উপজেলার বনগ্রামের মৃত বাবু মোল্যার মেয়ে। স্থানীয়রা জানান, ওইদিন ফারিয়া বাড়ির সামনে পুকুর পাড়েই খেলা করছিলো। এর কোনো এক সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
