সবকিছুর অতিরিক্ত ভাল নয়। সেটা সাহসের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। অতিরিক্ত সাহস দেখাতে গেলে তার খেসারতও দিতে হয়। যেমনভাবে দিলেন স্পেনের এক নাগরিক। শক্তিশালী ষাড়ের দৌঁড় প্রতিযোগিতার সময় বিপজ্জনকভাবে দৈত্যাকার প্রাণীগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে যাওয়ায় তাকে ৪ হাজার ১শত মার্কিন ডলার জরিমানা গুনতে হলো!
স্পেনের পাম্পলোনা শহরে সমপ্রতি ৮ দিন ব্যাপী ষাড়ের দৌঁড় প্রতিযোগিতা চলছিল। এই প্রতিযোগিতায় ষাড় রাস্তা দিয়ে দৌঁড়ায় এবং এর সঙ্গেও একজন মানুষ দৌঁড়ায়। এসময় কোনো বাধা পেলে দূর্ঘটনার সম্ভাবনা থাকে। তাই কর্তৃপক্ষ আইন করেছেন, কোনোভাবেই দৌঁড়ানোর সময় বাধা প্রদান করা যাবে না। এমনকি ছবি তোলাও নিষিদ্ধ। অনেকে ভয়ে এর কাছেই যায় না। কিন্তু জরিমানা দেওয়া ব্যক্তিটি সাহস করে মোবাইলের ষাড়ের সঙ্গে ‘সেলফি’ ছবি তুলছিলেন। এতে ষাড়ের মালিকের জীবন হুমকির সম্মুখীন হয়েছিল বলে অভিযোগ কর্তৃপক্ষের। ফলে তাকে ৪ হাজর ১শত মার্কিন ডলার মাশুল হিসেবে দিতে হয়। জরিমানা প্রদানকারীর নাম প্রকাশ করা হয়নি। একই কাজের জন্য এ পর্যন্ত তিনজনকে জরিমানা দিতে হয়েছে। - পিটিআিই
