উদার পাইলট!

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২২:৩৯
ভালবাসা এবং উদার মনের প্রমাণ পাওয়া যায় কেউ কোনো বিপদে পড়লে এবং সেই সময় সাহায্য করলে। সেই প্রমানটাই দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক পাইলট। যাত্রীরা যখন ক্ষুধায় কাতর তখন নিজ খরচে পিত্জা খাইয়ে সবাইকে শান্ত করলেন তিনি! উদার মনের পাইলট যাকে বলে! কলোরাডোর ডেনভার থেকে একটি বিমান ছেড়ে যাচ্ছিল পেনসিলভানিয়ার চেইনিতে। কিন্তু ঝড়ের কারণে বিমানটিকে মাঝপথে অবতরণ করাতে বাধ্য হন পাইলট গ্রেহার্ড ব্রাডনার। রাত তখন ১০ টা। হঠাত্ করেই পিজার দোকানের মালিক রিচিকে ফোন করেন পাইলট। তিনি জানান, ১৬০ জন যাত্রীর খাবার প্রয়োজন। দোকানের মালিক ইতোমধ্যেই কর্মচারীদের সেদিনের মতো বিদায় দিয়েছেন। কিন্তু তারপরও ফের কর্মচারীদের ফোন করে আবার ফেরত আনলেন। অত:পর জরুরি ভিত্তিতে ৩৫ টি পিজা তৈরি করে দিলেন। এরপর যাত্রীদের ক্ষুধা নিবারণ করা হলো। এই চিত্র কলোরাডোর একটি স্থানীয় টেলিভিশনে দেখানো হয়। - এপি