ফিলিস্তিনে হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান হেফাজতের

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২২:৪৬
হেফাজতে ইসলামের আমীর আল্ল¬ামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্ল¬ামা হাফেজ জুনাইদ বাবুনগরী গতকাল রবিবার এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ইসরাইল পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হূদয় লক্ষ্য করছি, এ পর্যন্ত ১২০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হওয়ার পরও আরব দেশগুলোর শাসকদের ঘুম ভাঙছে না। পশ্চিমাদের খুঁটির জোরে টিকে থাকা বর্ণবাদী ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে বরাবরের মতোই তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জাতিসংঘসহ বিশ্বসংস্থাগুলোর নিরুত্তাপ প্রতিক্রিয়া ও লোক দেখানো কূটনৈতিক চাপকে ইসরাইলের প্রধানমন্ত্রী রীতিমতো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। ওআইসি, আরব লীগ প্রভৃতি মুসলিম সংস্থাগুলো এ গণহত্যাকে ঠেকাতে বাস্তবে কোনো ভূমিকা পালন করছে বলে মনে হয় না। এই পরিস্থিতিতে হেফাজতের শীর্ষ নেতারা পৃথিবীর সকল মানবাধিকার সংগঠন ও সাধারণ মুসলমানদের নিজ নিজ দেশের রাজপথে নেমে এই বর্বর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।