উজিরপুরের ইচলাদিতে বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার ঘটনায় শনিবার হাইওয়ে পুলিশের নায়েক নাসির বাদী হয়ে উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মামলায় হানিফ পরিবহনের গাড়ি চালককে আসামি করা হয়েছে। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর ৫ জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপরদিকে গতকাল রবিবার এ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় নূর হোসেন নামের আরো একজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের সাহায্য প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
