বিশ্বব্যাংক কর্মকর্তার অপহূত মেয়েকে বরিশালে উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২২:৪৮
বিশ্বব্যাংকের ঢাকায় কর্মরত এক প্রশাসনিক কর্মকর্তার অপহূত মেয়েকে গত শনিবার বরিশালে ধান গবেষণা রোডের দারোগা বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় পবন গাজির ছেলে। পুলিশসূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরের বাসা থেকে গত শুক্রবার ব্যাংক কর্মকর্তার মেয়েকে প্রাইভেট পড়াতে নিয়ে যাওয়ার সময় কৌশলে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যায় প্রাইভেট কারের চালক সাইফুল ইসলাম। মেয়ের বাবা ঢাকায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরির সূত্র ধরে গত শনিবার সকাল ১১টায় বরিশাল শহরের সাগরদী ধান গবেষণা সড়কে সাইদুলের বাসায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী ড্রাইভার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।