১৫ জুলাই, ২০১৪ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ৩১ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৬ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা: ২ ও ৬। শুভবার: সোম ও শুক্রবার। শুভরত্ন: মুক্তা ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি:সৃজনশীল, মিশুক ও সৌন্দর্য প্রিয়। আপনার হূদয় উষ্ণ ও উদ্দীপনাপূর্ণ। আপনি কর্মঠ। তবে দ্বন্দ্ব-সংঘাতে না গিয়ে সহানুভূতি, সহযোগিতা ও ডিপ্লোম্যাসীর মাধ্যমে সব কিছু করতে চান। শিল্প, সাহিত্য, বিনোদন ও ভ্রমণের প্রতি রয়েছে সহজাত আকর্ষণ। বিপরীত লিঙ্গে আপনাকে সহজেই প্রভাবিত করতে পারে। পরিবারের প্রতি আপনার আনুগত্য শর্তহীন। অমিতব্যয় ও ইন্দ্রিয় সুখ পরায়ণতা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। আশাবাদী দৃষ্টিভঙ্গি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:চিত্রশিল্প রেমব্রান্ড, আয়াতুল্লাহ আলী খামেনী, রশীদ হায়দার, সাহিত্যিক কাজী আবদুস সাত্তার, রাইসুল ইসলাম আসাদ, অক্ষয় কুমার দত্ত, স্বামী পরমানন্দ সরস্বতী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ নয়। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। রাজনৈতিক বিবাদে না জড়ালেই ভালো করবেন। কেউ অহেতুক বদনাম রটাবার চেষ্টা করতে পারে। মন অবসাদগ্রস্ত হতে পারে। কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বাধা সৃষ্টি হতে পারে। সন্তানের কোনো ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করুন। যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোনো লোক প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। রোমান্টিক বিষয়াদি নিয়ে চিন্তা-ভাবনা কম করুন। ভাই-বোনদের কারো জন্য চিন্তিত হতে পারেন। বিশেষ কোনো কাজে বাধার সম্মুখীন হতে পারেন। যে কোনো পরিস্থিতিতে সংযম রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। বিশেষ কোনো গুণের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। কারো সাথে বিরোধে জড়ানো ঠিক হবে না। পারিবারিক কোনো ব্যাপারে মন দুশ্চিন্তা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শিক্ষক, অধ্যাপকদের জন্য দিনটি শুভ। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কর্তৃপক্ষের সাথে মতের অমিল হতে পারে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। মন কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসা-বাণিজ্য বাধার সম্মুখীন হতে পারে। পরিশ্রম ও ধৈর্য কর্মে সাফল্য এনে দিতে পারে। চিকিত্সক ও গবেষকদের দিনটি শুভ। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পুরনো পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। চাকরিজীবীদের কর্মস্থলে আজ ভালো কিছু ঘটতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কলহ-বিবাদ এড়িয়ে চলুন। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। মন খুব একটা ভালো থাকবে না। কোনো গুরুত্বপূর্ণ কাজে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দিতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। রোমান্স শুভ নয়।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক পরিবেশ কিছুটা ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক সূত্রে বিদেশ ভ্রমণ হতে পারে। আর্থিক দিক শুভ সম্ভাবনাময়। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করা ঠিক হবে না।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ নাও হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। আত্মীয়-স্বজন থেকে দূরে থাকার চেষ্টা করাই ভালো।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ রোমান্টিক বিষয়াদির প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ভাই-বোনদের কারো ব্যাপারে চিন্তিত হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। পারিবারিক কোনো ব্যাপারে দুশ্চিন্তা অব্যাহত থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনযোগ হওয়ার চেষ্টা করুন।
