ঈদ মানেই নতুনত্ব। যা উঠে আসে ডিজাইনারদের সূচিকর্ম আর ফ্যাশন ফোরকাস্টিংয়ে। আর এভাবেই পূর্ণতা পাচ্ছে দেশীয় ব্র্যান্ডশপগুলোর পোশাকী আয়োজন। ঈদের সময়টায় তাই কিশোরী বা তরুণীদের চাহিদা থাকে বিভিন্ন রকম পোশাকের প্রতি। এর মধ্যে অনেকেই আছে যাদের শাড়ি বা সালোয়ার-কামিজ নয়, ঈদে চায় নিজস্ব স্টাইল অনুযায়ী পোশাক পরতে। তারুণ্যের গর্জিয়াস পোশাক নিয়ে লিখেছেন ফ্যাশন ডিজাইনার শাহাদাত চৌধুরী বাবু
এবার গতানুগতিক সালোয়ার-কামিজের বাইরে তাই অনেকেই পড়ছেন প্যাটার্ন ভিন্নতার পোশাক। ফেব্রিক ভেরিয়েশনের পাশাপাশি এতে থাকছে প্রাচীন ভারতীয় ও মরোক্কান ঐতিহ্যের ছোঁয়া। কামিজের ঘের হচ্ছে নানা রকম। কামিজ বা কুর্তার নেক লাইনে থাকছে কাটিং ভিন্নতা। পাশাপাশি গর্জিয়াস নকশায় নেক লাইন থেকে ফ্রন্ট সাইড পুরোটাই প্রকাশ করছে ভিন্নতর পোশাকী ক্যানভাস।
বাজার ঘুরে দেখা গেল, এবার শুধু নকশাই নয়, ¬েপাশাকের কাটছাঁটেও থাকছে ভিন্নতা। প্রজাপতি নকশার প্যাটার্নে তৈরি হয়েছে টিউনিক। কামিজের ঘেরেও থাকছে বৈচিত্র্য। বেশি ঘের দেওয়া কামিজ তো আছেই। পাশাপাশি চলছে লম্বা টপ বা কামিজে অসমান দৈর্ঘ্য অর্থাত্ সামনে বেশি ঘের, পেছনে কম, আবার পেছনে বেশি, সামনে কম ঘেরের নকশার পোশাক। ফতুয়া বা কুর্তায় থাকছে জ্যামিতিক কাট। গরমের কারণে এবার স্লিভলেস পোশাক বেশ চলছে, তাই কিছু পোশাকের হাতায় নতুনত্ব আনতে করা হয়েছে পাইপিংয়ের ব্যবহার। কামিজ আর টপের লম্বা হাতায় থাকছে লেস।
জিন্স সব সময়ই তরুণীদের পছন্দের পোশাক, নানা রকম ছাপা নকশার প্যান্টও এখন বেশ চলছে। এ ছাড়া পালাজ্জো এবার জনপ্রিয়তায় এবার থাকবে তুঙ্গে। এবার কামিজে গর্জিয়াস কোটি এবং লং শেপ কুর্তা বা কামিজে লুস ফিটিং পালাজ্জোও জনপ্রিয়তা পাবে। তরুণদের অভিজাত পার্টি পোশাক হিসেবে ঈদের এ সময়টায় গ্লসি পাঞ্জাবি বেশ আঁটসাঁট আউটফিট। মূলত সিল্ক, এন্ডি সিল্ক পাঞ্জাবিতে ন্যারো শেপ চুড়িদার এবারও জনপ্রিয়তায় থাকবে তুঙ্গে। কেউ কেউ এথনিক এলিগ্যান্সি লুক আনতে উত্তরীয় ব্যবহার করবে। তবে একেবারেই ইয়ং ক্রেজি ফ্যাশন হান্টারদের কাছে সিম্পল প্যাটার্নের স্লিম ফিট সুতি পাঞ্জাবি এবারও থাকবে চাহিদার শীর্ষে। পাশাপাশি চেক বা কন্টাস্ট শার্টের সাথে কেউ কেউ বেছে নিবেন ন্যারো শেপ জিন্স বা টুইল প্যান্ট। পিকে পলো শার্ট ঈদে গর্জিয়াস পোশাকের লিস্টে না থাকলেও অনেক ট্রেন্ডি ক্যাজুয়ালের আউটফিট হবে এটি।
