ছেলেদের পছন্দের স্যান্ডেল ও জুতা

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ১৯:২৬
ঈদের জন্য প্যান্ট-শার্ট-পাঞ্জাবি কেনার পর ছেলেরা ছুটছেন পছন্দের স্যান্ডেল ও জুতার খোঁজে। শুধু পোশাকের সাথে মানানসই দেখে কিনলেই হবে না, তা যেন পরে স্বস্তি পাওয়া যায়। আর এই সময়ের ফ্যাশনের কথা মাথায় রেখে সেগুলোর ডিজাইনও হতে হবে নান্দনিক। বাহারি ডিজাইনের স্যান্ডেল ও জুতার খোঁজখবর নিয়ে এবারের আয়োজন। লিখেছেন নওশীন শর্মিলী ও ছবি তুলেছেন তাহের মানিক ঈদের দিনে পছন্দের পোশাকের সাথে ভিন্ন লুক আনতে হলে নান্দনিক ডিজাইনের স্যান্ডেল বা জুতা পরতে হবে। একটা সময় ছিল যখন ছেলেরা ফ্যাশনে স্যান্ডেলকে বেশি প্রাধান্য দিত। কিন্তু মাঝে স্যান্ডেলের ব্যবহার তেমন ছিল না। তখন ছুটির দিনে, উত্সবের সময় স্যান্ডেল বেশি পরত ছেলেরা। ইদানীং আবারও স্যান্ডেলের ব্যবহার বাড়ছে। কেননা এই গরমে স্বস্তিতে বাইরে বের হওয়ার জন্য অনেকেই চান একজোড়া মনের মতো স্যান্ডেল। তরুণরা এখন নানা রংয়ের জিন্স ও টিশার্টের সঙ্গে মানিয়ে স্যান্ডেল পরছে। আর ঈদের দিন পাঞ্জাবির সাথে স্যান্ডেল না পরলে নিজেকে পরিপাটি মনে হয় না। হাল সময়ে বাজারে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নানা ডিজাইনের স্যান্ডেল। তাই এখনকার ছেলেদের পছন্দের তালিকা স্থান পেয়েছে স্বস্তির জন্য নান্দনিক ডিজাইনের স্যান্ডেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনির হোসেনের মতে, ‘ঈদের দিনে পাঞ্জাবি ও পায়জামার সাথে কিছুটা খোলামেলা চামড়ার স্যান্ডেল পরতে বেশ আরামদায়ক। আর তা যদি হয় ফ্যাশনেবল তো কথাই নেই।’ নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবিন ইসলাম বলেন, ‘পাঞ্জাবি ছাড়াও জিনস আর ফতুয়া বা টিশার্টের সঙ্গে অনায়াসে ব্যবহার করা যায় স্যান্ডেল। ঈদের দিন জুতার চেয়ে স্যান্ডেলই পরতে আমার ভালো লাগে। আর এতে স্বস্তিও পাই।’ রাজধানীর বিভিন্ন শপিং মলসহ বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটে ঘুরে দেখা গেছে, নান্দনিক ডিজাইনের ও বাহারি রংয়ের স্যান্ডেল। এসব স্যান্ডেলে ব্যবহূত মোটিফে রয়েছে বৈচিত্র্য এবং নানা রঙের ব্যবহার। গতানুগতিক কালো, ঘিয়া, চকলেট ইত্যাদি রং তো আছেই। কিছু স্যান্ডেল আবার দারুণ বর্ণিল। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড তরুণদের পছন্দের কথা মাথায় রেখে স্যান্ডেলের ডিজাইন করছেন। এমনি এক মানসম্পন্ন দেশীয় জুতার ব্র্যান্ড জিল্’স শপ। সময়ের সাথে চলনসই অর্থাত্ যখন যে ট্রেন্ড চলে সেই অনুযায়ী জুতা ও স্যান্ডেলের ডিজাইন করেন তারা। ঈদের সময় পরা যায় এমনি সব জুতা ও স্যান্ডেল দিয়ে সাজিয়েছেন তাদের আউটলেটগুলো। সেখানে গিয়ে দেখা গেল, বিদেশি ব্র্যান্ডের স্যান্ডেলের ডিজাইনের মতো কিছু ডিজাইন আছে যেগুলো অনেক বাহারি রঙের। তরুণরা জিন্স ও টিশার্টের সাথে ম্যাচিং করে এগুলো পরতে পারবেন। ঢোলা জিন্স বা চাপা জিন্সের সাথে যেমন এগুলো পরা যায়, তেমনি চোস পায়জামার সাথেও পরা যায়। আবার গরমের কথা মাথায় রেখে দুই ফিতার স্যান্ডেলেও রয়েছে নান্দনিক ডিজাইন। আর হালকা সোলের এই স্যান্ডেলগুলো পরতে যেমন আরাম তেমনি দেখতেও যথেষ্ট ফ্যাশনেবল। স্যান্ডেল ছাড়াও সেখানে পাওয়া যাবে সু, কেডস ও স্পোর্টস স্যান্ডেল। আর এসবের দামও অনেক সাশ্রয়ী। পিওর লেদারের সু পড়বে ১৮০০ থেকে ২৯৯০ টাকা, কেডস ১৪০০ থেকে ২৮৯০ টাকা, স্পোর্টস স্যান্ডেল ১৩৯০ থেকে ১৭৯০ টাকা ও চামড়ার স্যান্ডেল ৪৫০ থেকে ১৯৯০ টাকা। সারাদেশে তাদের মোট ১৫টি আউটলেটের মধ্যে রাজধানীতে আছে ১০টি। মানসম্পন্ন দেশীয় জুতার ব্র্যান্ড জিল্’স শপ-এ ঈদের জন্য আপনার পছন্দের জুতা বা স্যান্ডেলটি পেতে আজই ঘুরে আসতে পারেন তাদের আউটলেট থেকে। মডেল সময় ও আরিয়ান স্যান্ডেল ও জুতা জিল্’স শপ