নোটিশ বোর্ড

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ১৯:২৬
ক্যাটস আই তারুণ্যের উচ্ছলতার থিমভিত্তিক ফিউশনে পোশাকের ক্যানভাসে ফুটিয়ে তুলেছে ক্যাটস আই। এবার ঈদে সিম্পল প্যাটার্ন ভেরিয়েশনে থাকছে মেনজ ও ওমেন কালেকশন। রঙকে প্রাধান্য দিয়ে ফেস্টিভ কেন্দ্রিক ভ্যালু এডিশন থাকছে পোশাকে। গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেরিয়ে আনা হয়েছে স্মার্ট অ্যান্ড ট্রেন্ডি লুক। ডিজাইনেও থাকছে বৈচিত্র্য। পাশাপাশি আউটগোয়িং নারীদের জন্য আছে এলিগেন্ট আউটফিট। এছাড়া কো ব্র্যান্ড মুনসুন রেইন ও আনলিমিটেডে থাকছে শুধুই পুরুষদের জন্য ঈদ উপযোগী ফরমাল ও ক্যাজুয়াল শার্টিং ও স্যুটিং। সাঞ্জুরী এবার ঈদে বুটিক হাউস সাঞ্জুরী সেজেছে নতুন সাজে। ফ্যাশন সচেতন নারীদের জন্য সাঞ্জুরী নিয়ে এসেছে নতুন ডিজাইনের শাড়ি, গর্জিয়াস সালোয়ার-কামিজসহ আরও নানা ধরনের পোশাক। এবার ঈদ যেহেতু বর্ষায় এবং সেসময় গরমও থাকবে তাই তাদের পোশাকে সেই ছোঁয়া রাখা হয়েছে। এড্রয়েট ঈদকে সামনে রেখে এড্রয়েট প্রতিবারের মতো এবারও ব্যতিক্রম ডিজাইন নিয়ে হাজির হয়েছে। বর্ষা ও গরমকে মাথায় রেখে কটনকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সব বয়েসীদের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক। সালোয়ার-কামিজের পাশাপাশি রয়েছে শর্ট কামিজের নানারকম ডিজাইনের পোশাক। মেনজ ক্লাব ক্রপড এবং নিজ পছন্দনীয় কাস্টমাইজড ফ্যাশন এখন তারুণ্যের পছন্দের শীর্ষে। তাই খাটো আঁটসাঁট পাঞ্জাবির পাশাপাশি লং লেন্থ স্লিমফিট প্যাটার্নের নতুন কালেকশন থাকছে মেনজ ক্লাবের ঈদ আয়োজনে। এমব্রয়ডারি, ব্লক মাধ্যমে কাজ করা এসব পোশাকে প্রাধান্য পেয়েছে সুতি, সিল্ক, এন্ডি-কটনসহ ডিজাইন ফেব্রিক। এ ছাড়াও তরুণদের স্টাইল স্টেটমেন্টে এবার থাকছে প্রিন্টেট ফ্লোরাল শেপ শার্ট, বর্ণিল টুইল প্যান্টসহ অফট্র্যাক কালারফুল ঈদেও ট্রেন্ডি আউটলাইন। পাশাপাশি ক্যাজুয়াল আর এক্সুকিউটিভ ফ্যাশন হান্টারদের জন্য থাকছে প্যাটার্ন ভেরিয়েশনের ঈদ কালেকশন। ফেয়ার টেক্স ঈদ উপলক্ষে ফ্যাশন হাউস ফেয়ার টেক্স এনেছে আকর্ষণীয় সব পোশাক। ফেয়ার টেক্সে পাওয়া যাচ্ছে বাহারি ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট ও পাঞ্জাবি। এসব পোশাকে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি ফেব্রিক্স। বাবুই রমজান ঈদের আর ক’দিন বাকি আছে। ইতোমধ্যেই রাজধানীর ফ্যাশন হাউসগুলো জমে উঠেছে কেনাকাটায়। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় গড়ে উঠেছে ফ্যাশন হাউস বাবুই। ফ্যাশন দুনিয়ায় বাবুই নিয়ে এসেছে ঈদ পোশাকের সম্ভার। এই ঈদে বাবুই এ ছেলেমেয়েদের টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি, ফতুয়া ও জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে। আপন জুয়েলার্সের ঈদ অফার পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় জুয়েলারি হাউস আপন জুয়েলার্স ডায়মন্ডের উপর ক্রেতাদের জন্য দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। এই অফারে আপন জুয়েলার্সের ডায়মন্ডের উপর ৩০% ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে। রাজশাহীতে স্মার্টটেক্স রাজশাহীর রানি বাজারে বাটার মোড়ে স্মার্টটেক্সের ২৫তম শাখা উদ্বোধন করা হয় ৩০ জুন। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি শামসুল আলম ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এখানে থাকছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। মেয়েদের থ্রি পিস, কুর্তা, প্যান্ট। উত্তরাতে প্রিমিয়াম সুইটস সম্প্রতি প্রিমিয়াম সুইটসের ১০তম শাখার শুভ উদ্বোধন হয়েছে উত্তরা ৭নং সেক্টরের প্রসিদ্ধ ফুড জোন খ্যাত রবীন্দ্র সরণীতে। আনুষ্ঠানিকভাবে এই শো-রুমের উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. শহীদুল ইসলাম। ডে ওয়ান ঈদকে সামনে রেখে ডে ওয়ান সেজেছে নান্দনিক সাজে। পরিবারের সবার জন্য রয়েছে পোশাকের বিপুল সমাহার। ঈদ উপলক্ষে চলছে ২০% ছাড়। ক্রেতারা এ সুবিধা ভোগ করতে পারবেন মগবাজার ও বাসাবোর আউটলেটে। বাসন্তী তাজমহল রোডের ফ্যাশন হাউস বাসন্তী বরাবরের মতো এবারের ঈদে সবার জন্য এনেছে আকর্ষণীয় ডিজাইনের পোশাক। পোশাকগুলোর মধ্যে আছে সালোয়ার-কামিজ, কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, ছেলেমেয়েদের ফতুয়া ও টি-শার্ট। রং, ডিজাইন, কাটিংয়ে বৈচিত্র্যপূর্ণ এসব পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, ব্লক, ইয়ক, কারচুপি, চুমকিসহ বিভিন্ন মোটিফে। ফখরুদ্দির রেস্টুরেন্টের ইফতারি আয়োজন বিশ্বখ্যাত ফখরুদ্দিন রেস্টুরেন্ট পবিত্র মাহে রমজানে প্রতিদিন ইফতার মেলার আয়োজন করেছে। বিশেষ দিনে বিশেষ অফার স্লোগান নিয়ে ইফতারি আয়োজনকে আরও দ্বিগুণ আনন্দময় করতে এক বিশেষ অফারে হাজির হয়েছে। ধানমন্ডিতে বেঙ্গল মিট টাটকা, হালাল ও জীবাণুমুক্ত মাংসের প্রতিশ্রুতি নিয়ে বেঙ্গল মিটের নতুন শোরুম উদ্বোধন হলো ধানমন্ডি সাতমসজিদ রোড, জিগাতলায়। মানুষের ব্যস্ত জীবনকে আরো সহজ ও সুন্দর করতে বেঙ্গল মিট ফ্রেস মাংস এবং ম্যারিনেটেড মাংস বিক্রয় করে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান পশু সম্পদ বিশেষজ্ঞ জন সুলজ, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, হেড অফ সেলস হাসান হাবিব, চিফ শেফ জোসেফ ডিক্রুজ, ব্র্যান্ড ম্যানেজার শফিকুল ইসলামসহ বেঙ্গল মিটের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি শাখায় চলছে বিশেষ ছাড়। উল্লেখ্য, বেঙ্গল মিটের ঢাকায় ১৯টি ও সিলেটে ২টি শাখা রয়েছে। নিত্য উপহার ঈদ উত্সবকে সামনে রেখে নিত্য উপহারের আয়োজনে বরাবরের মতো প্রাধান্য পেয়েছে অগ্রণী ও তরুণ শিল্পীদের আঁকা ডিজাইন। ঈদের বহুমাত্রিক বর্ণিলতা টি-শার্ট ও শাড়িতে যেমন এবারের আয়োজনে উঠে এসেছে তেমনি বিষয় হিসেবে ঈদের শাড়িতে শিল্পী কাইয়ুম চৌধুরীর চিরায়ত প্রকৃতির সাথে বর্ষা এবং নিত্য উপহার স্টুডিওর কারুশিল্পের আদি ঐতিহ্যবাহী নকশার ডিজাইনে টাঙ্গাইলের সুতি ও হাফ সিল্ক শাড়ির পসরা অনেকগুলো রঙে। মুমু মারিয়া অভিজাত ডিজাইনের পোশাকে এবারের ঈদ আয়োজন সাজিয়েছে ফ্যাশন হাউস মুমু মারিয়া। নান্দনিক এ আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, কুর্তা, পালাজ্জো এবং গাউন। প্রতিটি পোশাকের কাটিংয়ে রয়েছে নতুনত্ব এবং ভিন্নতা। নগরদোলা এবারের ঈদের পোশাক সম্ভার সাজিয়েছে যুগোপযোগী ফ্যাশনের সুনিপুণ অলংকরণের মাধ্যমে। এ বছরের ফ্যাশন ট্রেন্ডের মধ্যে রয়েছে প্যাচওয়ার্ক, লেসের ব্যবহার, লং-কমিজ, আনারকলি ঘের ডিজাইন, পালাজো প্যাটার্ন পায়জামা ইত্যাদি। ইস্টওয়ে ঈদ উপলক্ষে ফ্যাশন হাউস ইস্টওয়ে ছেলেদের পোশাকের পাশাপাশি এবার বাজারে এনেছে মেয়েদের পোশাক। ছেলেদের এক্সক্লুসিভ পাঞ্জাবি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, ফতুয়া, জিন্স, জুতা এবং মেয়েদের কালেকশনে রয়েছে এক্সক্লুসিভ সালোয়ার-কামিজ ও টপস। পোশাকগুলোর দামও রয়েছে হাতের নাগালের মধ্যে। পোশাকগুলো পাওয়া যাবে ইস্টওয়ের সব আউটলেটে। জেন্টল পার্ক উত্সবের রঙে নিজেকে সাজাতে সাধারণ কাটের স্লিমফিট ট্রেন্ডি পাঞ্জাবি এনেছে জেন্টল পার্ক। নকশাকারদের ডিজাইনকৃত মোটিফকে অলংকারিক করে পোশাকে আনা হয়েছে ভিন্নতা। আঁটসাঁট কাটিং বৈশিষ্ট্যের শর্ট পাঞ্জাবি আর লং পাঞ্জাবিতে থাকছে এমব্রয়ডারি, প্রিন্ট বা অ্যাপ্লিকের কাজ। ফেব্রিক ভেরিয়েশনের কারণে গরমেও পাওয়া যাবে বিশেষ আরাম। পাশাপাশি জেন্টল পার্ক ওমেন শোরুমে থাকছে কামিজ কুর্তার গর্জাস কালেকশন যা শুধুমাত্র ফেস্টিভ ঈদকেই প্রাধান্য দিয়ে করা হয়েছে। এ ছাড়াও থাকছে টি শার্ট, শার্ট, জিন্স, জুতাসহ নানা ফ্যাশন এক্সেসরিজ। শিশুদের জন্য মাদারস্ কেয়ার ঈদুল ফিতরকে সামনে রেখে মাদারস্ কেয়ার শিশুদের জন্য বাহারী ডিজাইনের পোশাক এনে সাজিয়ে তুলেছে তাদের প্রতিটি আউটলেট। এখানে শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুর জন্য ইউকে ও মুম্বাই থেকে সংগৃহীত বারবি স্কার্ট, ডিজনি ড্রেস, নার্সারি আইটেম, গার্মেন্টস, আন্ডার গার্মেন্টসসহ আকর্ষণীয় ডিজাইনের জুতা সেন্ডেল পাওয়া যাবে। লেজার ট্রিটে ছাড় লেজার চিকিত্সা সেবা গ্রহণকারীদের জন্য সুখবর—ঈদ উপলক্ষে লেজার ট্রিট দিচ্ছে সকল সেবার উপর ১০% মূল্যছাড়। পুরো রমজানজুড়ে চলবে এই ছাড়! ঈদকে সামনে রেখে লেজার ট্রিটমেন্টের মধ্যে হায়দ্রা ফেসিয়ালের চাহিদা এখন সবচেয়ে বেশি। মুসলিম কালেকশন ঈদ সামনে রেখে মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে নতুন ডিজাইনের আকর্ষণীয় সব ফ্যাশনেবল শার্ট। এ ছাড়া মুসলিম কালেকশনে পাওয়া যাচ্ছে সর্বোত্কৃষ্ট মানের ফরমাল ও ক্যাজুয়াল ফুলহাতা-হাফহাতা শার্ট। মোজ্জারিয়া রেস্টুরেন্টে ইফতার নগরীর অভিজাত এলাকা গুলশানের আরএম সেন্টারে অবস্থিত মোজ্জারিয়া ইটালিয়ান রেস্টুরেন্টে রমজান উপলক্ষে চলছে আকর্ষণীয় ইফতার অফার। মাত্র ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ইফতার এবং বুফে ডিনার। ইফতারে বাঙালিয়ানা খাবার এবং বুফেতে পাওয়া যাচ্ছে ইটালিয়ান সব আইটেম। নাইয়্যাড লাইভ ফিস ঢাকা শহরে জীবন্ত মাছের জন্য যারা হা-হুতাশ করছিলেন এত দিন কিংবা ফরমালিনের আতঙ্কে ছিলেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছে নাইয়্যাড লাইভ ফিস। জীবন্ত মাছের স্বাদ নিতে চাইলে আসতে হবে উত্তরায় নাইয়্যাড লাইভ ফিসে। এখানকার জীবন্ত মাছের তালিকায় দেশি মাছের সংখ্যাই বেশি। রুই, কাতলা, পাঙ্গাস, কালোবাউস, ফলি, মৃগেল তেলাপিয়া, শিং, মাগুর, কই-সহ অন্যান্য মাছ রয়েছে এ তালিকায়। তবে সুবিধা হলো, সাদা কাঁচের বিশাল আকৃতির অ্যাকুরিয়ামে ঘাই দেওয়া মাছ থেকে পছন্দেরটি দেখিয়ে দিলেই হবে। কর্মীরা ঠিক ঠিক সেই মাছটি উঠিয়ে দিয়ে কানকোতে রশি বেঁধে দেবে। অথবা চাইলে কেটেও দেবে। নাইয়্যাড লাইভ ফিস উদ্বোধন হয়েছে মাস খানেক ধরে। এরইমধ্যে সাড়াও পড়েছে প্রচুর। বাজারের চেয়ে এখানে দামের খুব বেশি পার্থক্য নেই। তবে এখনই যারা তাজা মাছ খেতে যান তাদের যেতে হবে উত্তরাতেই। কটন ক্লাব ঈদ আনন্দকে আরও উত্সবমুখর করতে কটন ক্লাব এনেছে শতাধিক ডিজাইনের ছেলেদের শার্ট ও শর্ট শার্ট। তরুণ ক্রেতাদের কথা চিন্তা করে কটন ক্লাব এবার এক্সক্লুসিভ ডিজাইনের ক্যাজুয়াল শার্টের এক বড় কালেকশন বাজারে ছেড়েছে। এছাড়া কটন ক্লাব বেশকিছু ডিজাইনের ফতুয়া ও শর্ট শার্টের কম্বিনেশনের শার্ট এনেছে। বগুড়ায় আকতার ফার্নিশার্স সম্প্রতি বগুড়ার জলেশ্বরী তলায় আকতার ফার্নিশার্সের ১৬তম শোরুম উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই শোরুম উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের পরিচালক ও আকতার গ্রুপের চেয়ারম্যান কে এম আকতারুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করোতোয়া সম্পাদক মো. মোজ্জাম্মেল হক, আকতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান প্রমুখ। ব্রাদার্স ফার্নিচারের অফার ঈদে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারে ঈদ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছে ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচার। ব্রাদার্স ফার্নিচার এই বিক্রয় কার্যক্রমে যেকোনো মূল্যের ফার্নিচার অর্ডার করলে ক্রেতারা নিশ্চিত পুরস্কার পাচ্ছেন। এছাড়া ফার্নিচারের উপর সর্বোচ্চ ৫% থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট। এই অফার চলবে চাঁদ রাত পর্যন্ত। মেনজ ক্লাব সেলুনের অফার রাজধানীর গুলশানে গত মাসে যাত্রা শুরু করেছে মেনজ ক্লাব :মেনজ স্পা অ্যান্ড সেলুন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের সেবার নতুন স্কিম ঘোষণা করেছে মেনজ ক্লাব বিউটি সেলুন। সব ধরনের ফেসিয়াল, স্পা, বডি ম্যাসাজ ছাড়াও অভিজ্ঞ হেয়ার এক্সপার্ট দ্বারা হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কালার, হেয়ার কাটিং প্রভৃতি সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি।