ঈদের বাজার, কেনাকাটার ধুম। ঈদের খুশির আনন্দে যোগ হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের মহোত্সব। ঈদের কেনাকাটার মাঝে বিশ্বকাপের জার্সি বিক্রির দোকানেও ভিড়। বাড়তি খরচ বাড়লেও কার্পণ্য নেই কোথাও। ক্রিকেট উত্সবে মেতে উঠতে চায় সবাই। সাকিব, মাশরাফিদের জার্সি গায়ে টিভির সামনে মহোত্সবে মেতে উঠবেন অনুরাগীরা। নারী-পুরুষ ছোট-বড়রা জার্সি কিনছেন। গতকাল দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে তোলা ছবি - মোশারফ হোসেন