উগান্ডায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর হামলায় নিহত ৯৩

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৪৪
উগান্ডার পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র-নৃগোষ্ঠির লোকজনের হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যসহ অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির পুলিশ এ খবর জানিয়েছে। -বিডিনিউজ উগান্ডা পুলিশের মুখপাত্র পলি নামায়ির দেয়া এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ৫ জুলাই পশ্চিমাঞ্চলীয় কাসেসে, নটোরোকো এবং বুন্ডিবুজিয়ো জেলায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির লোকজনের চালানো হামলা ও অপরাধমূলক তত্পরতায় ৯৩ জন নিহত হয়েছেন এবং লাখ লাখ শিলিংয়ের আর্থিক ক্ষতি হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় উগান্ডা পুলিশের আইজি কালে কায়িহুরা ঘটনাস্থলের রোয়েনজোরি পর্বত এলাকায় শিবির স্থাপন করে অপরাধ তত্পরতা বন্ধ ও দোষীদের গ্রেপ্তার প্রচেষ্টা সমন্বয় করছেন। ওই তিন জেলায় হামলায় সঙ্গে জড়িত ছিলেন এমন সন্দেহে রওয়েনজুরুরু রাজ্যের কর্মকর্তাসহ ১২২ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। রোয়েনজোরি এলাকায় সামপ্রতিক হামলায় খোয়া যাওয়া ২০টি আগ্নেয়াস্ত্র ও হামলার সঙ্গে।