ব্রাদার মাল্টিফাংশনাল কালার ইংকজেট প্রিন্টার

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৪৫
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ব্রাদার ব্র্যান্ডের এমএফসি-জে৩৫২০ মডেলের মাল্টিফাংশনাল কালার ইংকজেট প্রিন্টার। এটি এ-থ্রি সাইজে রঙিন ও সাদাকালো প্রিন্ট, কপি, ফ্যাক্স ও ডিরেক্ট ফটোপ্রিন্ট করতে পারে। এতে রয়েছে ২.৭” টাচ এলসিডি ডিসপ্লে, ওয়্যারলেস ও ইথারনেট সংযোগ সুবিধা, ২৫০ পৃষ্ঠা পেপার ইনপুট ট্রে প্রভৃতি ফিচার। এর সাদাকালো ও রঙিন প্রিন্টের গতি যথাক্রমে ৩৫ ও ২৭ পিপিএম। মূল্য ৩০,০০০ টাকা।