ডেল ল্যাপটপে ঈদ উপহার

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৪৬
ঈদে ডেল ল্যাপটপের সাথে গিফট ভাউচার দিচ্ছে কম্পিউটার সোর্স। এই অফারে ঈদে কম্পিউটার সোর্সের যেকোনো আউটলেট বা অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে ডেল ব্র্যান্ডের যেকোনো ল্যাপটপ কিনলে একটি গিফট ভাউচার পাবেন ক্রেতা। এই গিফট ভাউচার নিয়ে আগোরা থেকে কেনাকাটা করা যাবে। ডেল ইন্সপায়রন, স্টুডিও এক্সপিএস এবং ভস্ত্রো মডেলের ডুয়াল কোর থেকে শুরু করে কোরআই৭ পর্যন্ত বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপে এই গিফট ভাউচার পাওয়া যাবে।