গত ১১ জুলাই থেকেই বাজারে আসার কথা ছিল স্যামসাংয়ের নিজস্ব টিজেন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের। তবে অনিবার্য কারণে স্যামসাং জেড মডেলের এই স্মার্টফোন বাজারে আসতে দেরি হচ্ছে। আর এখনও পর্যন্ত এর বাজারে আসার নতুন কোনো তারিখ জানায়নি স্যামসাং। ধারণা করা হচ্ছে, এখনও পর্যন্ত স্যামসাং জেড-এর উত্পাদন শেষ করতে পারেনি স্যামসাং।
