জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইয়ের কাজে ব্যবহার ৩টি মোটর সাইকেল ছিনতাই হওয়া ৭০হাজার টাকা সহ ২ ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরদার জানান, ছিনতাইয়ের ঘটনার পর অভিযান চালিয়ে রবিবার রাতে সদর উপজেলার পারুলিয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বদিউজ্জামান(২৩) এবং একই গ্রামের ইছা মণ্ডলের ছেলে মেহেদী হাসান (২৩) কে ছিনতাইয়ের কাজে ব্যবহূত ৩টি মোটর সাইকেল এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে ৭০ হাজার টাকাসহ আটক করা হয়েছে।
উল্লেখ্য রবিবার জয়পুরহাটে দুই ব্যবসায়ীকে গুলি করে ৩৫ লাখ টাকা ছিনতাই করে সন্ত্রাসীরা। আহত ব্যবসায়ীদের মধ্যে মামুন (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী বাড়ি পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামে। আহত ব্যবসায়ী আব্দুর রহিমের বাড়িও একই উপজেলায়।
