মহেশপুরে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:০৩
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুরে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান শেষে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার নতুন ব্যাটালিয়নের জন্য প্রাপ্ত জায়গায় ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিজিবির রিজয়ন কামান্ডার, কুষ্টিয়া ও অতিরিক্ত মহাপরিচালক হাবিবুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক লজিস্ট্রিক মোঃ নাজিম খান, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এসএম মনিরুজ্জামনসহ সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জদুল ইসলাম সাজ্জাদ। পূর্বে মহেশপুরে বিজিবির ব্যাটালিয়ন দপ্তর করার জন্য তত্কালীন মহাপরিচালক রফিকুল ইসলাম খালিশপুর বাজারের কপোতাক্ষ নদের পূর্ব পাশে সড়ক ও জনপদ বিভাগের পরিত্যক্ত ভূমি পরিদর্শন করে উক্ত স্থানে ব্যাটালিয়ন হেড কোয়ার্টার স্থাপনের ঘোষণা দেন করা হবে।