সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:০৪
নরসিংদীর নবাগত জেলা প্রশাসক মোঃ আবু হেনা মোরশেদ জামান গতকাল সোমবার তার সম্মেলন কক্ষে নরসিংদী জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। নবাগত জেলা প্রশাসক নরসিংদীর সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে, নরসিংদীকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিন্নাত রেহানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামাল হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাখন দাস, সাবেক সভাপতি নিবারণ রায়, সরকার আদম আলী, আব্দুর রহমান ভূইয়া, সহ-সভাপতি বাদল কুমার সাহা, আবুল ফায়েজ, কোষাধ্যক্ষ শফিকুল মোহাম্মদ মানিক, সাংবাদিক আবু তাহের, মাজহারুল পারভেজ, মশিউর রহমান সেলিম, বেনজির আহমেদ বেনু, মোরশেদ শাহরিয়ার, বদরুল আমিন চৌধুরী, আসাদুল হক পলাশ, হুমায়ূন কবির শাহ্, ফারুক মিয়া, তোফাজ্জল হোসেন, এটিএম মোস্তফা বাবর, এনএসপির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।