নলছিটিতে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:০৪
নলছিটিতে পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদ্বগ্ধ গৃহবধূ মৌ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার বিকেলে মারা গেছেন। ঐ দিন ভোরে পৌর শহরের বন্দর সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার গভীর রাতে ওই বাসার অরিফ হোসেনের সঙ্গে তার স্ত্রী মৌ এর বাকবিতণ্ডা হয় এবং মারধরের ঘটনা ঘটে। পরে সেহ্রী খেয়ে আরিফ ঘুমিয়ে পড়লে তার স্ত্রী খুব ভোরে গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে গৃহবধূ মৌ এর শরীরের অর্ধাংশ পুড়ে যায়। তার ডাক-চিত্কারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে দ্রুত তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরপরই বিকেলে তার মৃত্যু হয়। এক সন্তানের জননী ওই গৃহবধূ নিজে তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে না তার গায়ে আগুন দেয়া হয়েছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বাসায় প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শোনা যেত।