প্রবল স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:০৪
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুর বরিশাল মহাসড়কের কঁচা নদীতে পূর্ণিমার প্রবল স্রোতের কারণে চরখালী-টগড়া ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। সোমবার সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, প্রবল স্রোতের মধ্যে চরখালী প্রান্তে ফেরিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ঘাটে যেতে সক্ষম হয়। এ ছাড়া পূর্ণিমার স্রোতে বেশ কয়েকবার পন্টুনের লৌহ রশি ছিড়ে বিচ্ছিন্ন হয় ফেরিটি।