এটিএন বাংলা ১৮ বছরে

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:৩৫
আজ ১৫ জুলাই ২০১৪ পথচলার ১৭ বছর পূর্ণ করে ১৮ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষা’র সমপ্রচার ঘটে চ্যানেলটির মাধ্যমে। প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ড. মাহফুজুর রহমান বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষা-ভাষী মানুষের কাছে পৌঁছে দেন স্যাটেলাইটের মাধ্যমে। ১৯৯৯ সালের মে মাসে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয় এটিএন বাংলা। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। ১৬ আগস্ট ২০০১ সংবাদ, আর ২০০২ এর ১ অক্টোবর শুরু হয় ইংরেজি সংবাদ প্রচার। ২০০৩ সালে শুরু হয় প্রতি ঘন্টার সংবাদ। নিরপেক্ষ সংবাদ প্রচার করে এটিএন বাংলা হয়ে ওঠে দেশের অন্যতম সেরা সংবাদ মাধ্যম। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠার প্রচারের বিষয়ে বরাবরই প্রাধান্য দিয়েছে। ১৮ বর্ষে পদার্পণ উপলক্ষে মধ্যরাত থেকেই প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা ও শুভেচ্ছা বিনিময়। চলবে দিনব্যাপী। দীর্ঘ দেড় দশকের পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি এওয়ার্ড অর্জন। এশিয়া অঞ্চল থেকে আঞ্চলিক এওয়ার্ড, মীনা মিডিয়া এওয়ার্ড, বজলুর রহমান স্মৃতিপদক, এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ার-২০১২, ইউএনসিএ এওয়ার্ড ২০১২ ও ২০১৩ অর্জন করে এটিএন বাংলা’র অনুষ্ঠান। -প্রেস বিজ্ঞপ্তি