বাবুগঞ্জে কৃষি ইনস্টিটিউটে বহিরাগতদের হামলায় ১০ শিক্ষার্থী আহত

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:৪৬
বরিশালের বাবুগঞ্জে অবস্থিত বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (রহমতপুর) শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংর্ঘষ হয়েছে। এসময় বহিরাগতরা ইনস্টিটিউটের বাস ও জানালার গ্লাস ভাংচুর করে। বহিরাগতদের হামলায় ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র মো. রাকিবুল হাসানসহ কমপক্ষে ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। উল্লেখ্য, ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র রাকিবুলের সাথে স্থানীয় এক প্রভাশালীর গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।