ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকায় মেসার্স মজুমদার সিএনজি ফিলিং স্টেশনে গত ২২ জুন ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালক এয়ার আহাম্মদ (৫০) গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার নামাজে জানাজা শেষে পূর্ব বাথানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ২২ জুনের ঐ বিস্ফোরণে সিএনজি অটোরিকশা চালক এয়ার আহাম্মদসহ মোট ১২ জন গুরুতর আহত হন। নিহত এয়ার আহাম্মদ বাথানিয়া গ্রামের মৃত শেখ নূর আহাম্মদের পুত্র। তিনি স্ত্রী, ১ ছেলে ও মেয়ে রেখে গেছেন।
