মাদারগঞ্জের শসা চাষীরা ঝুঁকিমুক্ত

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:০৩
মাদারগঞ্জের চাষীরা বন্যার আগেই শসা ঘরে আনতে পারায় লোকসানের ঝুঁকিমুক্ত হয়েছেন। অপরদিকে রমজান উপলক্ষে ন্যায্য মূল্য পেয়ে পুশিয়ে নিতে পেরেছেন গত বছরের ক্ষতি। মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামের শসা চাষী সদু মিয়া জানান, প্রতিবছর শসা চাষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে লাখ লাখ টাকা লোকসান দেয় এই এলাকার শসা চাষিরা। কিন্তু এবার বন্যা না হওয়ায় শসার উত্পাদন ভালো হয়েছে। মাদারগঞ্জ থেকে প্রতিদিন ২০/৩০ ট্রাক শসা ঢাকার কাওরান বাজারসহ দেশের বিভিন্নসা্থনে সরবরাহ করা হচ্ছে। এ বছর প্রতি কেজি শসা ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করতে পেরে লাভবান হয়েছেন তাঁরা।