গোয়ালকান্দি মাদ্রাসার ১০ জন ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাত্

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:০৫
উপজেলার গোয়ালকান্দি ইউপি’র দাখিল মাদরাসার সুপার ও কথিপয় শিক্ষক যোগসাজসে ওই প্রতিষ্ঠানের ১০ জন বিবাহিত ছাত্রীর এক বত্সরের উপবৃত্তির টাকা তুলে আত্মসাত্ করেছেন। গত শুক্রবার ওই ১০ জন বিবাহিত ছাত্রী হামিরকুত্সা হাইস্কুলে উপস্থিত হয়ে এক বছরের উপবৃত্তির টাকা উত্তোলন করেন। এ সময় তাদের টাকা তুলতে সহযোগিতা করেন গোয়ালকান্দি মাদরাসার নাইট গার্ড রেজ্জাকুল ও শিক্ষক রেজাউল করিম। তারা ছাত্রীদের পক্ষে টাকা উত্তোলন করে সেখান থেকে অর্ধেক টাকা কেটে নিয়ে বাকি টাকা তাদের হাতে দিয়ে বাড়িতে পাঠান। পরে এই টাকা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে সুপারসহ কথিপয় শিক্ষক ভাগ ভাটোয়ারা করে নেয়ার সময় বঞ্চিত শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন। পরে তারা বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন। অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম বিবাহিত ছাত্রীদের উপবৃত্তির টাকা অর্ধেক কেটে নেয়ার বিষয় অস্বীকার করে বলেন, ছাত্রীদের আনা-নেয়া বাবদ কিছু খরচ কেটে নেয়া হয়। তারা বিবাহিত না অবিবাহিত তা আমার জানা নেই।