শোক সংবাদ

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:১৭
জালালুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরীপাড়ার বাসিন্দা, প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব জালালুর রহমান ওরফে জালাল মাস্টার(৫০) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। আবু সাঈদ সরকার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেলকুচি ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক আবু সাঈদ সরকার (৬৬) দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত থাকা অবস্থায় গত রবিবার পৌর এলাকার মুকুন্দগাঁতি মহল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডলসহ কলেজ শিক্ষক সমিতির সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্কারী আলী নোয়াব কুমিল্লার চৌদ্দগ্রাম থানা মসজিদের প্রতিষ্ঠাতা ও ইমাম পৌরসভার উত্তর ফালগুনকরা গ্রামের মাওলানা ক্কারী আলী নোয়াব (৮২) বার্ধক্যজনিত কারণে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।