কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী ব্যবসায়ী রবার্ট ভদ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ ইডির দিল্লি অফিসে সকাল সাড়ে ১০টায় হাজির হতে হবে তাকে। রবার্টের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির তদন্ত করছে ইডি। তদন্তকারী সংস্থার অভিযোগ লন্ডন, দুবাই, রাজস্থান ও দিল্লিতে রবার্টের নামে ও বেনামে প্রচুর স্থাবর সম্পত্তির হদিস মিলেছে। এই নিয়ে ইডি জিজ্ঞাসাবাদের জন্য রবার্টকে নয়বার ডেকে পাঠানো হলো।
রবার্টের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তিই এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারে অন্যতম প্রধান টার্গেট ছিল। ভোটের সময় যাতে তাকে গ্রেফতার করা না হয়, সেজন্য শুনানি আদালতে গিয়ে ‘আইনি রক্ষাকবচ’ নিয়ে রেখেছিলেন রবার্ট। — আনন্দবাজার পত্রিকা
