কেউ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলে তার আনন্দটা কিরকম হয় সেটা বলার অপক্ষো রাখে না। আর যে পরাজিত হয় তার দুঃখটাও সহজে বোঝা যায়। কিন্তু বিজয়ী হওয়ার পর যদি কেউ জানতে পারেন আসলে তিনি বিজয়ী হননি, ভোট গণনায় ভুল হবার কারণে তাকে ভুল করে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তাহলে তার কষ্টটা হয়তো স্বাভাবিকের চেয়ে অনেকগুন বেড়ে যায়। এমনটিই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিস ফ্লোরিডার এক প্রতিযোগীর ক্ষেত্রে। কেবল ভোট গণনার ভুলে এতটা কষ্ট তাকে সহ্য করতে হবে!
২০১৪ সালে ‘মিস ফ্লোরিডা’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ফ্লোরিডা ইউনিভার্সিটির ছাত্রী এলিজাবেথ ফেসেল। ভোটের ভিত্তিতে এই বিজয় নির্ধারণ করা হয়। হাজার হাজার মানুষের ভোটে ২০ বছর বয়সী ফেসেল ব্যাপক আনন্দিত। কিন্তু আনন্দটা খুব একটা স্থায়ী হয়নি। প্রতিযোগিতার আয়োজন সংস্থার নির্বাহী পরিচালক ম্যারি সুলিভান একটা দু:সংবাদ পৌঁছে দেন ফেসেলের বাড়িতে। তাকে জানানো হয়, ভোট গণনায় ভুলের কারণে আপনি বিজয়ী হয়েছেন। কিন্তু পুনরায় ভোট গণনায় দেখা গেছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ছাত্রী ২১ বছর বয়সী ভিক্টোরিয়া কাউয়েন বিজয়ী হয়েছেন। আপনি রানার্স আপ হয়েছেন! এখন বিজয়ীর মুকুট ও পুরস্কারের অর্থ ফেরত দিতে হবে! - রয়টার্স
