মোহাম্মাদ রবিউল
কালো মেঘে রাগ করেছে
রাগ ঝরে যায় বৃষ্টিতে
বৃষ্টি দেখে মন ভরে যায়
স্বপ্ন আঁকি দৃষ্টিতে।
রাতের বৃষ্টি যাদু জানে
গান শুনিয়ে ঘুম পাড়ায়
দিনের বৃষ্টি দুষ্টু ভারি
অকারণে মন হারায়।
বাদলা দিনের অবসরে
বৃষ্টি দেখে কাদে মন—
চোখ দুটিতে ঝাপসা দেখি
উদাস থাকি সারাক্ষণ।