সিফাত চাখারী
মেঘ বৃষ্টি রোদের মেলায়
দুষ্টুরা সব চড়ে ভেলায়
জলের মাঝে খেলছে
পুব আকাশে রংধনুটা
রঙের পাখা মেলছে।
টাপুরটুপুর রুমুর ঝুমুর
মিষ্টি মধুর ছন্দ
ঝিরঝিরানো হাওয়ায় ভাসে
কদম-কেয়ার গন্ধ।
শাপলা ফোটা বিলে-ঝিলে
মাছের নাচন খুশির দিলে
আজকে দারুণ লাগছে
ভাবুক কবির হূদয় জুড়ে
কাব্য ছড়া জাগছে।
