ধারাপাত

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ১৯:৪৭
জাহাঙ্গীর আলম জাহান রিমঝিম রিমঝিম বৃষ্টি ধারা উচাটন এই মন হয় মাতোয়ারা গাছে গাছে ঝিরিঝিরি পাতাদের নাচ ভরে যায় হূদয়ের আনাচ কানাচ। রোদ আর বৃষ্টিরা এক সাথে হলে শিয়ালের বিয়ে হয় সকলেই বলে। আষাঢ়ের এই দিনে বৃষ্টির খেলা মেঘে মেঘে সারাদিন কেটে যায় বেলা। চারিদিকে থই থই জল রাশি রাশি বাদলের ধারাপাত তবু ভালোবাসি। রিমঝিম রিমঝিম বৃষ্টির সুর ঠিক যেন রিনিঝিনি খুকুর নূপুর।