শেখ মো. শরীফ বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, টাপুর টুপুর টুপ, বৃষ্টি পড়ে দৃষ্টি নড়ে হূদয় কাড়ে চুপ। বৃষ্টি পড়ে সূয্যি মরে গাঙে ভরে জল পড়ার ঘরে টিনের চালে নদীতে কলকল। বৃষ্টি পড়ে অঝোর ধারায় ঘণ্টা পড়ে পাঠে বাদল সুরে বোড়ায় ঘুরে নৌকা চলে মাঠে।