বাতেন বাহার
সকাল বেলা স্বচ্ছ আকাশ দুপুরে মেঘ কালো
সন্ধ্যে বেলা মেঘের ঘরে বিজলী জ্বালে আলো।
অঝোর ধারা টিনের চালে বৃষ্টি টাপুর টুপ
ঝিলের জলে অকারণে বৃষ্টিরা দেয় ডুব।
লক্ষ তারা যায় হারিয়ে—উধাও চাঁদের আলো
হাস্নাহেনা ফুলের ঘ্রাণে ঘুচে মনের কালো।
হারানো গান সুর খুঁজে পায়, মন টেকেনা ঘরে
ছন্দে নাচে কথার ফাগুন হূদয় আলো করে।
