গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:০১
চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের অবিশ্বাস্য হার যে শুধু ক্রীড়া বিশ্বেই আলোড়ন তুলেছে তা নয়, বরং একই সাথে সেটি নতুন করে লিখতে বাধ্য করেছে বিশ্বকাপ ফুটবল সংক্রান্ত অনেক রেকর্ডও। নানা সময়ে বিশ্বকাপের আসর যেসব দেশে বসেছে তাদের মধ্যে ফ্রান্স, ইতালির মতো অনেক ফুটবল পরাশক্তি যেমন ছিল তেমনি আমেরিকা, জাপান-কোরিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো তথাকথিত নবীন ফুটবল রাষ্ট্রও ছিল স্বাগতিকদের তালিকায়। তবে চলতি বিশ্বকাপে জার্মানির কাছে ৬ গোলের ব্যবধানে হেরে তাদের সবাইকেই ছাড়িয়ে গেছে ব্রাজিল। প্রায় ৮৫ বছরের বিশ্বকাপ ইতিহাসে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হওয়া এই ম্যাচটিই হলো কোনো স্বাগতিক দেশের জন্য সবচেয়ে বেশি গোলে হারার রেকর্ড।