স্পোর্টস রিপোর্টার
ভারত-পাকিস্তান ম্যাচ, সে যেখানেই হোক, ক্রিকেট দুনিয়ার চোখ আটকে থাকে এই লড়াইয়ে। বিশ্বকাপে এই ম্যাচ নিয়ে উত্তেজনা সবসময় আরো একটু বেশি। ১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই থেকে গত আসর পর্যন্ত ৬ বার তারা লড়াই করেছে। লড়াইয়ে মাঠের বাইরের উত্তেজনা ছিল বরাবরই। কিন্তু মাঠে এই দুই দলের বিশ্বকাপ লড়াই সবসময়ই হয়েছে একপেশে। এ পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সবগুলো ম্যাচ জিতেছে ভারত। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম-উল হক বলেছেন, ভারতকে হারিয়ে এই চক্রটা ভাঙবেন তারা। সেটা সত্যি হয় কি না, তা দেখতে ১৬ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ম্যাচের ফলাফল যাই হোক, আরো একবার ইংল্যান্ডে ছড়াবে সেই চেনা উত্তেজনা। এবার অবশ্য এই খেলাটা বাতিল করার চেষ্টা করা হয়েছিল ভারতের তরফে। সীমান্তে দুই দেশের উত্তেজনার ফল হিসেবে রাজনৈতিক মহলে দাবি ছিল পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা না খেলার। কিন্তু আইসিসি সে দাবিতে কান না দেওয়ায় মাঠে গড়াবে আরেকটা ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক দলগুলোর পুরনো ৬ লড়াই।
১৯৯২ বিশ্বকাপ
তারিখ: ৪ মার্চ ১৯৯২
ভেন্যু: সিডনি ক্রিকেট গ্রাউন্ড
টস: ভারত
ভারত: ৪৯ ওভারে ২১৬/৭ (টেন্ডুলকার ৫৪, জাদেজা ৪৬; মুশতাক ৩/৫৯,
আকিব জাভেদ ২/২৯)
পাকিস্তান: ৪৮.১ ওভারে ১৭৩/১০ (আমির সোহেল ৬২, মিয়াঁদাদ ৪০;
প্রভাকর ২/২২, কপিল ২/৩০, শ্রীনাথ ২/৩৭)
ফল: ভারত ৪৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: শচীন টেন্ডুলকার
১৯৯৬ বিশ্বকাপ
তারিখ: ৯ মার্চ ১৯৯৬
ভেন্যু: চেন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালুরু
টস: ভারত
ভারত: ৫০ ওভারে ২৮৭/৮ (সিধু ৯৩, জাদেজা ৪৫; মুশতাক ২/৫৬, ওয়াকার ২/৬৭)
পাকিস্তান: ৪৯ ওভারে ২৪৮/৯ (আমির সোহেল ৫৫, সাঈদ
আনোয়ার ৪৮; প্রসাদ ৩/৪৫, কুম্বলে ৩/৪৮)
ফল: ভারত ৩৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নভোজাত সিধু
১৯৯৯ বিশ্বকাপ
তারিখ: ৮ জুন ১৯৯৯
ভেন্যু: ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
টস: ভারত
ভারত: ৫০ ওভারে ২২৭/৬ (দ্রাবিড় ৬১, আজাহার ৫৯;
ওয়াসিম ২/২৭, আজহার মেহমুদ ২/৩৫)
পাকিস্তান: ৪৫.৩ ওভারে ১৮০/১০ (ইনজামাম ৪১; প্রসাদ ৫/২৭, শ্রীনাথ ৩/৩৭)
ফল: ভারত ৪৭ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ভেঙ্কটেশ প্রসাদ
২০০৩ বিশ্বকাপ
তারিখ: ১ মার্চ ২০০৩
ভেন্যু: সেঞ্চুরিয়ন
টস: পাকিস্তান
পাকিস্তান: ৫০ ওভারে ২৭৩/৭ (সাঈদ আনোয়ার ১০১; জহির ২/৪৬, নেহরা ২/৭৪)
ভারত: ৪৫.৪ ওভারে ২৭৪/৪ (টেন্ডুলকার ৯৮, যুবরাজ ৫০*,
দ্রাবিড় ৪৪*; ওয়াকার ২/৭১)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: শচীন টেন্ডুলকার
২০১১ বিশ্বকাপ
তারিখ: ৩০ মার্চ ২০১১
ভেন্যু: মোহালি, চন্ডীগড়
টস: ভারত
ভারত: ৫০ ওভারে ২৬০/৯ (টেন্ডুলকার ৮৫; ওয়াহাব ৫/৪৬, আজমল ২/৪৪)
পাকিস্তান: ৪৯.৫ ওভারে ২৩১/১০ (মিসবাহ ৫৬, হাফিজ ৪৩)
ফল: ভারত ২৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: শচীন টেন্ডুলকার
২০১৫ বিশ্বকাপ
তারিখ: ১৫ ফেব্রুয়ারি, ২০১৫
ভেন্যু: অ্যাডিলেড, অস্ট্রেলিয়া
টস: ভারত
ভারত: ৫০ ওভারে ৩০০/৭ (বিরাট কোহলি ১০৭, রায়না ৭৪,
ধাওয়ান ৭৩; সোহেল খান ৫/৫৫)
পাকিস্তান: ৪৭ ওভারে ২২৪/১০ (মিসবাহ ৭৬, শেহজাদ ৪৭;
শামি ৪/৩৫, মোহিত শর্মা ২/৩৫, উমেশ ২/৫০)
ফল: ভারত ৭৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি
