গ্রুপ ডিসকাশন

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:০৩
প্রতিটি মানুষেরই জ্ঞান-দক্ষতা যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে। রয়েছে পরীক্ষা, পর্যবেক্ষণ, গ্রুপ ডিসকাশন বা দলীয় আলোচনা। অধিক তথ্য, ধারণা, শ্রেণির আলোচনা বুঝতে ও পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে গ্রুপ স্টাডি বা দলীয়ভাবে পড়া সবার জন্য খুব সহায়ক। গ্রুপ ডিসকাশন মানুষের জ্ঞান ও বিচক্ষণতার সূক্ষ্ম অনুভূতিগুলো সচল রাখে। সচল রাখে সামনে চলার পথ। গ্রুপ ডিসকাশন বর্তমান সময়ের সব শ্রেণির মানুষের জন্যে একটি গুরুত্বপূর্ণ জানা ও বোঝার বিষয়ে। কোয়ান্টাম মেথড যেমন মানব মনের অনেক পরিবর্তন আনতে পারে তেমনি গ্রুপ ডিসকাশন ও মানব মনের সামগ্রিক পরিবর্তন আনতে পারে। প্রথমে জানতে হবে গ্রুপ স্টাডির সুবিধাসমুহ, তারপর কিভাবে গ্রুপ স্টাডি করা যায়, ধারাবাহিকভাবে সফল স্টাডিগ্রুপের বৈশিষ্ট্যসমুহ জানতে হবে। অবশেষে গ্রুপ স্টাডির নেতিবাচক দিকগুলো সম্পর্কে নিশ্চিত হোন। গ্রুপ স্টাডির সুবিধা গ্রুপ স্টাডি বিভিন্নভাবে যেকোন পাঠকের/শিক্ষার্থীর জন্য উপকারী হতে পারে। নিচে গ্রুপ স্টাডির কিছু গুরুত্বপুর্ণ দিক আলোচনা করা হল- ১। অনেক সময় একটি দলের যে কেউ পড়ালেখা থেকে ছিটকে পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, সেক্ষেত্রে তার অবস্থান পরিবর্তন করে পূনরায় পড়ালেখায় ফিরিয়ে আনার ক্ষেত্রে দলের অন্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। দলের অন্যরা তাকে উত্সাহিত করার ভালো একটা মাধ্যম ও হতে পারে। ২। তোমার সমস্যার কথা হয়তো তুমি ক্লাসে প্রকাশ করতে ইতস্ততবোধ করতে পারো, সেক্ষেত্রে ছোট একটা গ্রুপ স্টাডির মাধ্যমে তোমার সমস্যার সমাধান পেতে পারো। ৩। তোমার উপস্থাপনা, অংশগ্রহণ, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে হয়তো বা তুমি দলে খুব ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছো এবং সবাই তোমার উপর অনেকটা নির্ভরশীল হতে পারে। সেক্ষেত্রে তুমি অবশ্যই তাদের এড়িয়ে যাওয়া বা অবমাননা করার চেষ্টা করবে না। ৪। পাঠদানের সময় দলীয় সদস্যরা সকল ধারণা ও তথ্যগুলো শুনবে ও আলোচনা করবে। এগুলো সকলের শুনার, শেখার ক্ষমতা ও মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। ৭। তোমার সাজানো হ্যান্ড নোটগুলো দলের অন্যান্যদের সাথে তুলনা করে নিতে পারো। এক্ষেত্রে সাজানোর মাঝে যে ত্রুটি ও দুর্বল দিকসমূহ রয়েছে সেগুলো অন্যদের সাহায্য নিয়ে সুধরিয়ে নিতে পারো।