বিজ্ঞান
পৃথিবীর দৈনিক গতির নাম আহ্নিক গতি
সি এম মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
মহাবিশ্ব
রচনামূলক প্রশ্ন
প্রশ্ন-২: সূর্য নক্ষত্রের বৈশিষ্ট্য লিখ।
উত্তর ঃ সূর্যকে ঘিরে এর চারদিকে গ্রহ এবং উপগ্রহ নিয়ে যে জগত্ তাকে সৌরজগত্ বলে। সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। এটি একটি মাঝারি আকারের নক্ষত্র। নিম্নে সূর্য নক্ষত্রের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলোঃ
(i) সূর্যের ব্যাস প্রায় ১৩ লক্ষ ৯৪ হাজার কিলোমিটার।
(ii) সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়।
(iii) সূর্যের নিজস্ব আলো আছে।
(iv) সূর্য উজ্জ্বল ও উত্তপ্ত একটি বিশাল গ্যাসপিন্ড। এতে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস আছে।
(v) সূর্য থেকে আমরা প্রয়োজনীয় সব শক্তি পাই।
(vi) সূর্যের জন্যই পৃথিবীতে জীবনের উদ্ভব সম্ভব হয়েছে।
(vii) পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।
(viii) সূর্যের আলো আছে বলেই পৃথিবীতে দিনের সূএপাত হয়েছে, তা না হলে পৃথিবী থাকত অন্ধকারাচ্ছন্ন।
প্রশ্ন-৩: চিত্রসহ দিন রাত্রির কারণ ব্যাখ্যা কর।
উত্তর ঃ পৃথিবী তার নিজ অক্ষের উপর একবার ঘুরে আসতে সময় নেয় ২৪ ঘণ্টা বা একদিন। পৃথিবীর এ দৈনিক গতির নাম আহ্নিক গতি। এ আবর্তনের সময় পৃথিবী যে অংশ সূর্যের দিকে থাকে সে অংশে তখন দিন এবং অপর অংশে রাত হয়। চিত্রসহ একটি পরীক্ষার মাধ্যমে দিন রাত্রির কারণ ব্যাখ্যা করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ ঃ উপকরণ হিসেবে একটি ভূগোলক ও একটি মোমবাতি নেই।
বর্ণনা ঃ ভূগোলটিকে পৃথিবী এবং মোমবাতিটি জ্বালিয়ে একে সূর্য বিবেচনা করি। এরপর জ্বলন্ত মোমবাতির সামনে ভূগোলকটি রেখে দেই।
দেখা যাবে ভূগোলকেটির যে পাশে মোমবাতি আছে সেদিক আলোকিত হয়েছে, অপর পাশটি অন্ধকার। আলোকিত অংশটি দিন এবং অপর অংশটি রাত। এবার গোলকটি আস্তে আস্তে ঘুরাতে থাকলে দেখা যাবে আলোকিত অংশ ধীরে ধীরে অন্ধকারে যাচ্ছে এবং অন্ধকার অংশ আলোকিত হচ্ছে। এভাবে পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণনের ফলে অর্ধাংশে রাত চলতে থাকে। তাই বলা যায় পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়ে থাকে।
প্রশ্ন-৪: ঋতু পরিবর্তন কেন হয় ?
উত্তর ঃ পৃথিবী সূর্যের চারদিকে বছরে একবার ঘুরে আসে। একে পৃথিবীর বার্ষিক গতি বলে। মূলত এ বার্ষিক গতিই ঋতু পরিবর্তনের জন্য দায়ী। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা। এক্ষেত্রে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তা বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। এর ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে আবার কখনো একটু বৃদ্ধি পায়। পৃথিবীতে যে ঋতুর পরিবর্তন ঘটে তা অবশ্য এই পার্থক্যের জন্য নয়। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে একপাশেএকটু হেলে। যার ফলে পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে ৬৬ ডিগ্রি কোণ করে থাকে।
সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবীর অক্ষের হেলানো অবস্থাই ঋতু পরিবর্তনের জন্য দায়ী। পৃথিবীর উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন সূর্যরশ্মি অপেক্ষাকৃত খাড়াভাবে এসে পড়ে এই গোলার্ধে । সূর্য থেকে ঐ গোলার্ধে প্রতি একক এলাকায় বেশি পরিমাণ বিকিরণ রশ্মি এসে পড়ে। এছাড়া পৃথিবী যখন আপন অক্ষের ওপরে ঘুরতে থাকে তখন ঐ গোলার্ধের এলাকা বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে। অর্থাত্ সে সময় উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং রাত ছোট হয়। এই সময়টা উত্তর গোলার্ধের জন্য গ্রীষ্মকাল। বেশিক্ষণ ধরে সূর্য রশ্মি পায় বলে ঐ গোলার্ধের তাপমাত্রা তখন বৃদ্ধি পায়। কিন্তু ঐ সময় দক্ষিণ গোলার্ধে উল্টো ব্যাপারটি ঘটে বলে সেখানে শীতকাল হয়। সুতারাং দেখা যাচ্ছে যে, পৃথিবীর বার্ষিক গতির ফলেই ঋতুর পরিবর্তন হয়।
০০০০
ইংরেজি
dialogue এর ওপর প্রশ্ন হয়ে থাকে যার পূর্ণমান থাকবে ৫
মো: জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক, ইংরেজি বিভাগ,
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।
পরীক্ষা ধীরে ধীরে ঘনিয়ে আসছে। সামনে ঈদ স্কুল বন্ধ এ সময়টাতে সব দায়িত্ব তোমাদের কাঁধে। মা-বাবা কত আর বলবেন পড় পড়। তোমরা একটা রুটিন তৈরি করে পড়ায় মনোযোগ দাও। দেখবে পরীক্ষা শেষে কত আনন্দ ।
সুপ্রিয় সমাপনী পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। তোমরা জান dialogue এর ্ওপর প্রশ্ন হয়ে থাকে যার পূর্ণ মান থাকবে ৫। মনোযোগ সহকারে পড়ে পরীক্ষার উত্তরপত্রে পরিচ্ছন্ন হাতের লেখা সহ উপস্থাপন করতে পারলে dialogue-এ অবশ্যই চমত্কার নম্বর পাওয়া যায়। তাই আজ তোমাদের জন্য চারটি dialogue দেওয়া হলো।
Q. Situation: A student is late in the class. Now write a dialogue between the student and the teacher about it. Respond with ‘would’ or ‘could’.
(Speaker: Student and Teacher)
Student : May I come in, sir? Teacher : Yes, come in. Student : I am sorry, sir. I am a little bit late today.
Teacher : It is okay. But what is the reason of your lateness?
Student : Sir, the bus that I got on became out of work on the way. Teacher : But I you should be more careful about your time. You could start earlier. Couldn’t you?
Student : Yes, sir. I will never be late.
Teacher : Okay, take your seat and be attentive to your class.
Student : Thank you very much, sir.
Q. Situation: A student has not done Home Work. Now write a dialogue between the student and the teacher about it. Respond with ‘would’ or ‘could’.
Student : Good morning, sir.
Teacher : Good morning, dear students. Have you submitted the Home Work today?
Student : I have not submitted it, sir.
Teacher : Why haven’t you?
Student : My aunt is sick. She is in the district hospital. So, we had to go to the hospital and stay at night.
Teacher : Home work helps to prepare your study, isn’t it?
Student : Yes, sir.
Teacher : Everybody has submitted it. You should be very serious. Showing excuse is not good.
Student : Sorry, sir.
Teacher : You have to submit extra one lesson with the previous Home Work. Okay?
Student : Yes, sir.
Teacher : Okay, then go to your seat.
Q.. Write a dialogue between you and your friend about Book Fair. Respond with ‘would’ or ‘could’.
Myself : Hello. Hridoy, how are you?
Hridoy : I am fine. Thank you. What about you?
Myself : I am fine too. What are you doing here?
Hridoy : I am looking for my friends.
Myself : Could you please tell me the reason? Are you going somewhere else?
Hridoy : Yes. We will go to the book Fair. Would you like to come with us?
Myself : No. thank you very much. I am busy. I have a class test. Could I go with you tomorrow?
Hridoy :Okay, we will go tomorrow. I will tell my friends.
Myself : Thank you, indeed.
Hridoy : You are welcome.
Q. Write a dialogue about preparation for the Primary Education Completion Examination. Respond with ‘would’ or ‘could’.
Palash : Good evening, Liton?
Liton : Good evening. How are you?
Palash : Very well. But I am afraid of the ensuing primary competition examination.
Liton : Haven’t you completed all the subjects? I have learnt but not so well in English.
Palash : Don’t worry. I am sure you will be able to cover up. How is your preparation in
General Science?
Liton : My preparation in General Science is well. I am afraid I may not do well in English.
Palash : English is difficult to all. You have share memory and you will do good. But my
Preparation in Mathematics is not good.
Liton : Practise math regularly then it will be okay.
Palash : Thank you for your suggestion.
Liton : Thank you as well.
