বেসিস কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:৩০
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০১৪-২০১৬ মেয়াদের জন্য নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছে। গত ১৪ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবনির্বাচিত এ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ২০১২-২০১৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ। বেসিসের সদ্য বিদায়ী ও নতুন কমিটির সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক এবং আইসিটি সচিব মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২০১২-২০১৪ মেয়াদের প্রথম সভাপতি ও পরিচালক একেএম ফাহিম মাশরুর, সাবেক সভাপতি ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এসএম কামাল, বেসিস নির্বাহী পরিচালক সামি আহমেদ প্রমুখ। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের সদস্যবৃন্দ এবং বিদায়ী কার্যনির্বাহী পরিষদকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।