এলজি এল৭০ স্মার্টফোন

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:৩০
দেশের বাজারে এলজি নিয়ে এসেছে ৪.৫” আকৃতির আইপিএস এলসিডি ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড কিটক্যাট সম্বলিত স্মার্টফোন এল৭০। ৯.৫ মিলিমিটার পুরুত্বের এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, ডুয়াল কোর কর্টেক্স এ৭ প্রসেসর, ৪ জিবি ও ১ জিবি ইন্টার্নাল মেমোরি, এলইডি ফ্ল্যাশসহ ট্রু ৫ মেগাপিক্সেল রিয়াল অটো ফোকাস ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, কর্নিং গরিলা গ্লাস ২ এবং ২১০০ এমএএইচ ব্যাটারি। মূল্য ১৪,৯৯০ টাকা।