অস্ট্রেলিয়ায় ২০০৯ সালের ৭ ফ্রেব্রুয়ারির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দায়ের করা মামলার রায়ে ক্ষতিগ্রস্তদের ৪৭ কোটি মার্কিন ডলার প্রদান করতে আদালত নির্দেশ দিয়েছে। একটি বিদ্যুত্ উত্পাদন কোম্পানির বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছিল। ঐ বিদ্যুত্ উত্পাদন কোম্পানির কাজের অবহেলার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। ঘটনাটি ঘটেছিল দেশটির মেলবোর্নের ১২৫ কিলোমিটার পশ্চিমে ভিক্টোরিয়া এলাকায়। এ ঘটনায় ১৭৩ জন মানুষ নিহত হয়েছিল।
২০০৯ সালের ৭ ফ্রেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এলাকায় এ ঘটনাটি একটি ভয়াবহ রূপ ধারণ করেছিল। যার জন্য এ দিবসটিকে ‘ব্ল্যাক সাটারডে’ হিসেবে অখ্যায়িত করা হয়েছে। ঐ এলাকার একটি বিদ্যুত্ কেন্দ্রে কর্মীদের অবহেলার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরবর্তীতে এ আগুনে চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময়ে ঘটনাস্থলে ১১৯ জন মানুষ মারা যায় এবং প্রায় সহস্রাধিক ঘর-বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে ঐ বিদ্যুত্ কেন্দ্রের বিরুদ্ধে মামলা করা হয়।
