শালিখা উপজেলার আড়পাড়া-কালীগঞ্জ সড়কটি সংস্কার অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারি বিভিন ধরনের যানবাহন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা সদর আড়পাড়া থেকে কালীগঞ্জ পর্যন্তু ২৮ কি:মি: এ সড়কটির অধিকাংশ স্থানেই ভেঙ্গে গেছে।
উপজেলা সদরের বিউটি সিনেমা হলের সামনে থেকে শুরু করে বালিকা বিদ্যালয় পর্যন্ত পিচ ও খোয়া সম্পূর্ণ উঠে গিয়ে সড়কটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির নির্মাণ প্রক্রিয়া নিম্নমানের হওয়ায় এবং নিয়মিত ভারি যানবাহন চলাচল করায় ছোট ছোট গর্তগুলো বড় বড় খাদে পরিণত হয়েছে।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড: শ্রী বীরেন শিকদারের বাড়ি এই সড়কের সিংড়া গ্রামে অবস্থিত। তিনি এবারই প্রথম মন্ত্রী হয়ে নিজ এলাকার এক সংবর্ধনা অনুষ্ঠানে এসে এ সড়কের করুণ অবস্থা দেখে ৩ মাসের মধ্যে সড়কটি নির্মাণ করার প্রতিশ্রুতি দেন। কিন্তু ৫ মাসেও প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে না দেখে এলাকাবাসী হতাশ।
