চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩০
আট বছরের শিশু সৈকত ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। চিকিত্সকরা বলছেন, তাকে ভারত অথবা সিঙ্গাপুরে নিয়ে চিকিত্সা করালে সে সুস্থ হয়ে উঠবে। তার চিকিত্সার জন্য কমপক্ষে ৪০ লাখ টাকার প্রয়োজন। সৈকতের হতদরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল অর্থ যোগাড় করা সম্ভব নয়। তাই সৈকতের বাবা-মা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তি, দাতা সংস্থা ও সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ মো. সেলিম, হিসাব নং-৩৯২৮৮, ইসলামী ব্যাংক লিমিটেড, বসুরহাট শাখা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। ফোন- ০১৮৬৫২১৪২২০।